× প্রচ্ছদ সর্বশেষ দক্ষিণের খবর
প্রান্তিক জনপদ রাজনীতি সারাদেশ ফিচার ও ভ্রমন বিবিধ
বিশ্ব
মত-দ্বিমত শিক্ষাঙ্গন ও খেলাধুলা স্বাস্থ্য খেলাধুলা ভিডিও ধর্ম ও ইসলাম তথ্যপ্রযুক্তি বিনোদন লাইফস্টাইল শিল্প-সাহিত্য বিজ্ঞাপন
শীর্ষ সংবাদ

শিবচরের পাঁচ্চরে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন অভিযানের নেতৃত্বে চেয়ারম্যান প্রার্থী হাজী আব্দুল খালেক বেপারী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৫ এএম

আপডেট: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৫ এএম

শিবচরের পাঁচ্চরে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন অভিযানের নেতৃত্বে চেয়ারম্যান প্রার্থী হাজী আব্দুল খালেক বেপারী
মসজিদ থেকে মন্দির, বাজার থেকে পাড়া-মহল্লা—জনসচেতনতা বাড়াতে উদ্যোগ; ফগার মেশিনে ছিটানো হচ্ছে কীটনাশক মিশ্রিত ধোঁয়া


‘প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম’ এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন ও সচেতনতামূলক অভিযান শুরু করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী আব্দুল খালেক বেপারী। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে নিজ উদ্যোগে শুরু হওয়া এ অভিযানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

শুক্রবার বিকেলে পাঁচ্চর ইউনিয়নে তাঁর নিজ বাড়ির পাশের একটি মসজিদ এলাকা থেকে অভিযান শুরু হয়। পরে বাহাদুরপুর হয়ে পাঁচ্চর বাজারের মন্দির এলাকায় গিয়ে অভিযান শেষ করা হয়। এ সময় ফগার মেশিনের সাহায্যে রাস্তাঘাট, অলিগলি ও ঝোপঝাড়ে কীটনাশক মিশ্রিত ধোঁয়া ছিটিয়ে মশা নিধনের কার্যক্রম পরিচালনা করা হয়।



উদ্যোক্তা হাজী আব্দুল খালেক জানান,পাঁচ্চর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মসজিদ, পূজামণ্ডপ, বাজার ও বাড়ির আঙিনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পর্যায়ক্রমে এ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। ডেঙ্গুর ঝুঁকি কমানো, মশার বিস্তার রোধ এবং সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসচেতনতা বাড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। সুস্থ ও নিরাপদ পাঁচ্চর গড়ে তোলার প্রত্যয়ে এ কার্যক্রম অব্যাহত রাখা হবে।

অভিযান চলাকালে হাজী আব্দুল খালেক বেপারী স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে কথা বলেন। পাশাপাশি সাধারণ মানুষের প্রত্যাশা ও মতামত শোনেন এবং ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

হাজী আব্দুল খালেক বেপারী বলেন,আমি নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব। পাঁচ্চর ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থেকে এলাকার উন্নয়ন ও কল্যাণে কাজ করতে চাই। সাধারণ মানুষের প্রত্যাশা ও মতামতকে গুরুত্ব দিয়ে ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করতে চাই।

তিনি আরও বলেন, জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও জনকল্যাণমুখী সমাজ গড়ে তোলাই তাঁর লক্ষ্য। এলাকার মানুষের জীবনমান উন্নয়ন এবং সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে পাঁচ্চর ইউনিয়নকে এগিয়ে নিতে চান বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। ইউনিয়নের উন্নয়ন, সামাজিক শান্তি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে কার্যকর ভূমিকা রাখার অনুরোধ জানান তাঁরা। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, ডেঙ্গু প্রতিরোধে এ ধরনের উদ্যোগে স্থানীয় মানুষের অংশগ্রহণ ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

মশা নিধন অভিযান চলাকালে হাজী আব্দুল খালেক বেপারীর সাথে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি ও শিবচর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো.ওমর ফারুক ফরাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

স্থানীয় পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং বাড়ির আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি নিয়মিত জনসচেতনতা কার্যক্রম গুরুত্বপূর্ণ। পাঁচ্চর ইউনিয়নে মশা নিধন অভিযানকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে এ বিষয়ে সচেতনতা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।



মন্তব্য করুন

  • শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‍্যালি-সমাবেশ

    শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‍্যালি-সমাবেশ

  • হঠাৎ কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসাসেবার মান ও অনিয়ম নিয়ে কঠোর বার্তা

    হঠাৎ কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসাসেবার মান ও অনিয়ম নিয়ে কঠোর বার্তা

  • নাব্যতা সংকটে শিবচরের নদ-নদী, অস্তিত্ব হারানোর পথে মরা আড়িয়াল খাঁ ও ময়নাকাটা নদী

    নাব্যতা সংকটে শিবচরের নদ-নদী, অস্তিত্ব হারানোর পথে মরা আড়িয়াল খাঁ ও ময়নাকাটা নদী

  • মাদারীপুরের শিবচরে জামায়াত নেতা তাইজুলের বসতঘর ভাঙচুর

    মাদারীপুরের শিবচরে জামায়াত নেতা তাইজুলের বসতঘর ভাঙচুর

  • চেয়ারম্যান হলে বাঁশকান্দিকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত করার অঙ্গীকার রাসেল মোল্লার, বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ

    চেয়ারম্যান হলে বাঁশকান্দিকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত করার অঙ্গীকার রাসেল মোল্লার, বিভিন্ন বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ

  • শিবচরে ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক, জামায়াতের কার্যক্রম থেকে অব্যাহতি তাইজুলকে

    শিবচরে ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক, জামায়াতের কার্যক্রম থেকে অব্যাহতি তাইজুলকে

  • শিবচরে কথিত কবিরাজের আপত্তিকর ভিডিও নিয়ে তোলপাড়

    শিবচরে কথিত কবিরাজের আপত্তিকর ভিডিও নিয়ে তোলপাড়

  • শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার প্রচারণা, মাদকমুক্ত ইউনিয়ন গড়ার অঙ্গীকার

    শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার প্রচারণা, মাদকমুক্ত ইউনিয়ন গড়ার অঙ্গীকার

  • শিবচরের পদ্মায় ভ্রাম্যমান আদালতের অভিযান, ৯ জেলে আটক

    শিবচরের পদ্মায় ভ্রাম্যমান আদালতের অভিযান, ৯ জেলে আটক

  • মাদারীপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল,ছাব্বিশবাড়িকে হারিয়ে চ্যাম্পিয়ন পাঁচবাড়ি একাদশ

    মাদারীপুরে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল,ছাব্বিশবাড়িকে হারিয়ে চ্যাম্পিয়ন পাঁচবাড়ি একাদশ

সব খবর

  • শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‍্যালি-সমাবেশ

    শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‍্যালি-সমাবেশ

  • শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

    শিবচরে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

    শিবচরে মাদরাসা শিক্ষার গুণগত মান উন্নয়নে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচী

  • শিবচরে বিএনপি নেতা শহিদ চেয়ারম্যানের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

    শিবচরে বিএনপি নেতা শহিদ চেয়ারম্যানের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

  • নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

    নারীকে হত্যা, শিশুকে আড়িয়াল খাঁ নদে নিক্ষেপ

  • জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

    জমি অধিগ্রহন জটিলতায় কাজ বন্ধ, দূর্ভোগে সাধারণ মানুষ

  • প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প:  শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

    প্রবাস থেকে ফিরে ফল চাষে সাফল্যের গল্প: শিবচরের রাসেল মিয়ার ৮ বিঘার আধুনিক বাগান তরুণদের অনুপ্রেরণা

  • বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

    বিপদে পাশে নেই কেউ’ শিবচরে আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

  • শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

    শিবচরের দত্তপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফ মোল্লার মতবিনিময় সভা

  • শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

    শিবচরে এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল রেস করতে গিয়ে তরুণের মৃত্যু, পালিয়ে গেলো বন্ধুরা!!

সব খবর

আরও পড়ুন

শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‍্যালি-সমাবেশ

শিবচরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বিশাল র‍্যালি-সমাবেশ

হঠাৎ কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসাসেবার মান ও অনিয়ম নিয়ে কঠোর বার্তা

হঠাৎ কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী, চিকিৎসাসেবার মান ও অনিয়ম নিয়ে কঠোর বার্তা

নাব্যতা সংকটে শিবচরের নদ-নদী, অস্তিত্ব হারানোর পথে মরা আড়িয়াল খাঁ ও ময়নাকাটা নদী

নাব্যতা সংকটে শিবচরের নদ-নদী, অস্তিত্ব হারানোর পথে মরা আড়িয়াল খাঁ ও ময়নাকাটা নদী

মাদারীপুরের শিবচরে জামায়াত নেতা তাইজুলের বসতঘর ভাঙচুর

মাদারীপুরের শিবচরে জামায়াত নেতা তাইজুলের বসতঘর ভাঙচুর

প্রকাশক ও প্রধান সম্পাদক: মো. সরোয়ার হোসেন মিঠু
নির্বাহী সম্পাদক: ইমতিয়াজ আহমেদ
বার্তা সম্পাদক: নাজমুল হোসেন লাভলু
ডিজিটাল ইনচার্জ: মো.সোবাহান মিয়া

Email: dokkhinerkhobor@gmail.com
Publisher & Editor In Chief:
Contact No:+880 1717607442
Address: Shibchar Powro Super Market, 2nd Flor, Shop No.44, Shibchar Sadar, Madaripur.

অনুসরণ করুন

স্বত্ব দক্ষিণের খবর

Developed by Vida Team